মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চার কেজি গাঁজা উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ, গ্রেপ্তার- ১

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কলতাপাড়া বাজার থেকে চার কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ বকুল মিয়া। তার সাথে থাকা অন্যজন একজন পালিয়ে যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান- শনিবার রাতে এসআই কামাল আহম্মেদের নেতৃত্বে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় জানতে পারে উল্লিখিত স্থানে মাদক ক্রয়-বিক্রয় চলছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বকুল মিয়াকে আটক করা হয়, তার সাথে থাকা অন্যজন পালিয়ে যায়। আটককৃত বকুলের কাছ থেকে উদ্ধারকৃত দুইটি প্যাকেটে চার কেজি একশত গ্রাম গাঁজা পাওয়া গেছে। এব্যাপারে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকুল মিয়া ও অজ্ঞাত একজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক বকুল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin