বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জনগুরুত্বপূর্ণ স্থান থেকে ইউপি ভবন সরিয়ে নেয়ার   চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরে জনগুরুত্বপূর্ণ স্থান থেকে ইউনিয়ন পরিষদ ভবন সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন গাজনা ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ ও এলাকাবাসি।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের মধুখালি উপজেলার মথুরাপুরে অবস্থিত গাজনা ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাসার খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ১৯৪৭ সালের পর থেকেই মথুরাপুরের এই ভবনে গাজনা ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বর্তমান ভবনের অদূরে পরিষদের নিজস্ব জমিতে আধুনিক ভবন নির্মানের জন্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন পাওয়ার পরও কেন ভবন নির্মান কাজ শুরু হচ্ছে না সে বিষয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়।
গাজনা ইউনিয়ন এর মধ্যবর্তী স্থান মথুরাপুর মধুখালি উপজেলা সদরের নিকটবর্তী ও বিভিন্ন সরকারি স্থাপনা থাকায় এলাকাটিতে রয়েছে সকল নাগরিক সুবিধা। ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এর মধ্যে ৬ টি ওয়ার্ডই মথুরাপুরের কাছাকাছি অবস্থিত।

গাজনা ইউপি সদস্য নুর হোসেন জানান, বর্তমান চেয়ারম্যান ও তার সহযোগীদের সুবিধার্থে পরিষদ ভবনটি দেড়শ বছরের পরিচিত স্থান থেকে সরিয়ে যোগাযোগ অনুন্নত প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
পরিষদ সরিয়ে নেয়ার অপচেষ্টা বন্ধ করে দ্রুত আধুনিক ভবন নির্মান কাজ শুরু করার দাবি জানিয়েছেন পরিষদের সদস্যরা।

সংবাদ সম্মেলন শেষে মথুরাপুর বাজার সংলগ্ন মধুখালী-রাজবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।
মথুরাপুর থেকে ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র সরিয়ে নিলে ইউনিয়নের সিংহভাগ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হবে বলে মনে করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin