শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জামিন পেলেন শিশুবক্তা, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক / ৩৪১ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:২৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

চার মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বুধবার (২৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

আইনজীবী আশরাফ আলী মোল্লা জানান, রফিকুল ইসলাম ইতোমধ্যে মুচলেকা দিয়েছেন যে, ভবিষ্যতে তিনি সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেবেন না। এরপর আদালত তাকে জামিন দিয়েছেন। এখন তার জামিনে মুক্তিতে বাধা নেই।

২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাব মামলা করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া তেজগাঁও এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি শিশুবক্তা হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin