শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

অনলাইন  ডেস্ক: / ১২২ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৬:১১ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

রোববার (৩০ এপ্রিল) গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ফরিদুল ইসলাম বলেন, একটি গার্মেন্ট কারখানার ঋণের গ্যারান্টার ছিলেন জাহাঙ্গীর আলম। ওই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ার কারণে গ্যারান্টার হিসেবে তার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। এরপর বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে বহিষ্কৃত হন এবং মেয়র পদও হারান তিনি। তবে, গত ১ জানুয়ারি জাহাঙ্গীরকে শর্তসাপেক্ষে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ।

এবার গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. জাহাঙ্গীর আলম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin