শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জুলাইয়ে আগারগাঁও-মতিঝিল রুটে ‘চলবে’ মেট্রোরেল

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

আগামী জুলাই মাসে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এটি মেট্রোরেলের দ্বিতীয় অংশ।

সোমবার (১৭ এপ্রিল) ডিএমটিসিএলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এম এ এন ছিদ্দিক বলেন, প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। এরপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট ও ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। এরপর মেট্রোরেল পরিপূর্ণভাবে চালানো হবে। তিনি বলেন, আমাদের হাতে যে ছয় মাস সময় আছে, আমরা এই সময়ের মধ্যেই শেষ করব। সবকিছু লক্ষ্যমাত্রা আমাদের টার্গেটের মধ্যেই আছে।

মেট্রোরেলের আয়ের হিসেব তুলে ধরে তিনি বলেন, গতকাল রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin