শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টসে তামিমের হ্যাটট্রিক হার, বোলিংয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯:০১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তবে সিরিজে আগের দুই ম্যাচের মতো শেষ ওয়ানডে ম্যাচেও টস হেরেছেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। আজ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে বোলিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলীর পরিবর্তে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ একাদশে ফিরেছেন। আর আয়ারল্যান্ড সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

আয়ারল্যান্ডের একাদশ : পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin