সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

Reporter Name / ২৮৪ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।মঙ্গলবার সকাল ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস নামে একটি ট্রেন টুগুরিয়া ক্রসিংয়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ওই ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা জানান, দূর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin