শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডিআইজি মিজানসহ ৪ জনের মামলার সাক্ষ্য পেছাল

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন

দুদকের মামলায় বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে।

সাক্ষী উপস্থিত না হওয়ায় দুদকের আবদনে রোববার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন আগামী ১২ এপ্রিল নতুন দিন ধার্য করেন।

আসামিরা হলেন মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, মাহবুবুর রহমান ও মাহমুদুল হাসান। এরমধ্যে সোহেলিয়া আনার রত্না ও মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

জানা গেছে, এই মামলায় এখন পর্যন্ত চার্জশিটভূক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে তাদের মামলাটি করেন। ২০২০ সালের ২০ অক্টোবর ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin