বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডিগ্রীর চরের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী

Reporter Name / ৩৩৯ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার: জামালপুর ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ও ১২ নং চরগোয়ালানী ইনিয়নের ডি বালিয়ামারী প্রয়াস্তী,আকন্দ পাড়া ও হরিণধরা গ্রামের জনগণ গত কয়েক বছর ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রয়াস্তী ও হরিণ ধরা গ্রামের জনগণরা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বিভিন্ন জায়গায় ভাঙা,একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো এমন কাদাময় হয় যে এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেটে চলাচল করা দুরুহ ব্যাপার।
ডিগ্রীর চরের গ্রামের কয়েকটি বেহাল রাস্তা, যে গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এ রাস্তা ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। একটুখানি বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে উঠে, মানুষ ঘর থেকে বের হতে পারে না। এ গ্রামের রাস্তার দূরাবস্থার কারণে কৃষকগণ তাদের উৎপাদিত শস্য, ধান, শাক সবজি হাটবাজারে নিয়ে যেতে পারে না। বৃষ্টির দিনে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তির শিকার হয়। এই বিষয়ে গ্রামের বেশ কয়েকজন মানুষের সাথে কথা বললে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা।জনপ্রতিনিধিদের কোনো ভ্রুক্ষেপ না থাকায় হতাশা ব্যক্ত করেন তারা। এ বিষয়ে ১১ নং চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান সুরুজ কে ফোন দিলে তিনি বলেন আমি অসুস্থ, রাস্তাটি খারাপ এ বলে তিনি ফোন রেখে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin