মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসদাচরণের অভিযোগ প্রমাণিত, লঘুদণ্ডে পার পেলেন ভূমি অফিস সহকারী গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি সম্মেলন) উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সম্মেলন শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।জানা গেছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ ৩৪টি কার্য ও অধিবেশন থাকছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin