মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন, সভাপতি বেলায়েত সম্পাদক মনির

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির অষ্টাদশ নির্বাচন সম্পন্ন হয়েছে ।  শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট ফার্মভিউ সুপার মার্কেটের ৬ষ্ঠ তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে কমিটির আজীবন সদস্য ও সাধারণ ভোটারা নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। সভাপতি পদে প্রকৌশলী বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক পদে তরুণ অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর (ইকু মনির) বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে সভাপতি সাধারণ সম্পাদককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সমিতির সদদ্যরা এসময় সভাপতি বেলায়েত হোসেন বলেন, মঠবাড়িয়া জনকল্যাণ সমিতি ঢাকার সকল সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ভোটের মাধ্যমে আমার উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সবার সাথে আলোচনা করে একটি জনকল্যাণকর সমিতিতে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা থাকবো।

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাতুব্বর বলেন, দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে এই সমিতি । সকল সদস্যদের মতামত কে প্রাধান্য দিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin