শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে। তা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে মঙ্গলবার জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এই কর্মসূচির দিন, ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। গত দুই দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন ও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

অন্তত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে আজ বিজিবি মোতায়েনের খবর এলো।

২০২৪ সালে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হতে পারে দ্রুত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ অবস্থায় ১০ থেকে ১৩ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin