বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঢাকা কলেজের পুকুর থেকে নেয়া হচ্ছে পানি

অনলাইন  ডেস্ক: / ১৮৭ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫:৪৪ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই কলেজের পুকুরের থেকে ১০টির বেশি পাম্প বসানো হয়েছে।ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমাদের কাছে সাহায্য চাওয়ার পর আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। মূল ফটক এবং পার্শ্ববর্তী গেট খুলে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি নিচ্ছে। আরো যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করবো।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin