বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তাক লাগালেন রুনা খান

Reporter Name / ২৬৫ Time View
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৬:৪৮ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক:

শারীরিক গঠনে পরিবর্তন ও ভিন্নধর্মী ফটোশুটের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত। এবার ফের একবার তাক লাগালেন ছোট পর্দার পরিচিত এই মুখ।

সম্প্রতি ম্যাগাজিন আইসটুডের জন্য ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা খান। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তার সেই নতুন ছবিগুলোতে নেটিজেনদের চোখ আটকে গেছে! প্রসঙ্গত, এক যুগ আগে রুনা খানের ওজন ছিলো ৫৬ কেজি। সন্তান জন্মের পর তার ওজন বেড়ে দাঁড়ায় ৯৫ কেজিতে। অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া এই ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, হিতে-বিপরীত ঘটে। ওজন আরও বেড়ে দাঁড়ায় ১০৫ কেজিতে।

তবে এক বছরের কঠোর পরিশ্রমে ৩৯ কেজি ওজন কমিয়ে নিজেকে ৬৬-তে এনেছেন রুনা খান। প্রতিদিন সকালে দুটি ডিম, এরপর ফল খেতেন। তারপর ব্ল্যাক কফি পানের পর প্রায় ঘণ্টাখানেক হাঁটতেন। দুপুরে এক কাপ ভাত ও এক বাটি সবজি, বড় এক পিস মাংস অথবা মাছ খেতেন। এছাড়াও তার বিকেলের খাবারে থাকতো একমুঠো পরিমাণ বাদাম, ব্ল্যাক কফি ও এক ঘণ্টা ইয়োগা। সবশেষ রাতের খাবারে বড় এক বাটি সবজি, এক পিস মুরগি বা মাছ ও এক গ্লাস দুধ পান করতেন রুনা। এভাবেই নিজেকে আকর্ষণীয় লুকে ফিরিয়ে এনেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin