রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তারেক-জোবায়দার বিচার শুরু

অনলাইন  ডেস্ক: / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৯:২২ পূর্বাহ্ন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে করা আবেদনটি নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। এ ছাড়া তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলায় তারেক-জোবাইদাকে পলাতক দেখানো হয়েছে। এর আগে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সেদিন পলাতক তারেক-জোবাইদার পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী।

অন্যদিকে দুদক এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

তারেক-জোবাইদা ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে পারবেন না বলে আজ বিচারক আদেশ দেন।

এ মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin