সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলীতে চোরাই তামা নিয়ে সাবেক ইউপি সদস্যসহ আটক ৩

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৫ অপরাহ্ন

কাওসার হামিদ,তালতলী(বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৮ কেজি তামার তার বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় সাবেক ইউপি সদস্যসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার(১৩ ফেব্রয়ারী) ভোররাতে উপজেলার তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য গোলাম মস্তফা (৫০), সোহেল (৩০) ও হাসান(২৪)। আটককৃতদের বাড়ি মেনিপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ৩৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত দুই দিন আগে বিপুল পরিমানে তামার তার চুরি করে একটি চোর চক্র। পরে মেনিপাড়া এলাকায় মিলন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২৩০ কেজি তামার তারা উদ্ধার করা হয়। ঐ দিন রাতেই অজ্ঞাত  ব্যক্তিদের নামে থানায় মামলা করেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। এরপরেই চোর চক্র ধরতে পুলিশের অভিযান চালায়। পুলিশের কাছে গোপন সংবাদ আসে এই তামার তার বিক্রির করার উদ্দেশ্য সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা পাচার করছেন। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সোমবার ভোররাতে তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় ৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৭ হাজার ৮’শ টাকা।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ঐ মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার দেখানে হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin