সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তীব্র তাপদাহে সরকারি প্রাথমিক বিদ্যালয় চারদিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ২১৩ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩, ১২:১১ অপরাহ্ন

দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত চারদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin