বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তুরস্কে ভূমিকম্প একজনকে জীবিত ও তিন মরদেহ উদ্ধার করলো বাংলাদেশের দল

Reporter Name / ১৯০ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ন

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে ১৭ বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার ও তিন জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিন জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।

তুরস্কে উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের অংশ নিয়েছে। তারা ২৪ ঘণ্টার ফ্লাইট শেষে আদানা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে যায়। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে।

এর আগে সাতদিনের টার্গেটে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা রয়েছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin