বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: / ১৩৩ Time View
Update : সোমবার, ৫ জুন, ২০২৩, ৭:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরে আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। দুই দিনের সফরে সোমবার (৫ জুন) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল টুইটারে দেওয়া এক টুইট বার্তায় জেনারেল মনোজ পান্ডের বাংলাদেশে সফরে আসার কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পান্ডে ৫ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশে সফরে যাচ্ছেন। সফরকালে সেনাপ্রধান বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।

ওই বৈঠকে তিনি বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ জুন) জেনারেল মনোজ পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৪তম লং কোর্সের অফিসার ক্যাডেটদের পাসিং আউট প্যারেড (পিওপি) পরিদর্শন করবেন।

কুচকাওয়াজ চলাকালীন সেনাপ্রধান বিএমএ থেকে পাসিং আউট কোর্সের সেরা বিদেশি ক্যাডেটদের জন্য প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ উপস্থাপন করবেন। এ বছর প্রথম ট্রফি তানজানিয়ার অফিসার ক্যাডেট এভারটনকে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সফরকালে ভারতীয় সেনাপ্রধানের অন্যান্য কর্মসূচির মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতা ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সিনিয়র সামরিক কর্মকর্তাদের ব্রিফিংও রয়েছে।

ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিওএএস জেনারেল মনোজ পান্ডে তার প্রথম বিদেশ সফরে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান চলতি বছরের এপ্রিলে ভারত সফর করেন এবং চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin