মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুর্নীতির দায়ে পদ হারালেন ইসলামপুর পৌর মেয়র

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬:২২ পূর্বাহ্ন

জামালপুর প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা এবং অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) ইসলামপুর পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। এর আগে, পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে ইসলামপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুটপাট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin