শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেবের জন্মদিনে মধ্যরাতে শহরের রাস্তায় রুক্মিণী

Reporter Name / ২১৯ Time View
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩৭ পূর্বাহ্ন

টলিউড সুপারস্টার দেব। অভিনেতার পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো তিনি একজন সাংসদ। ২৫ ডিসেম্বর এই সাংসদ-অভিনেতার জন্মদিন। আগের মতো জন্মদিনের উচ্ছ্বাস কাজ না করলেও পরিবারের পুরোটা আবেগ তাকে ঘিরে। সেটাকে তিনি সম্মানও করেন। তাইতো জন্মদিনের প্রথম প্রহরে নিজের নতুন বাড়িতে পরিবারের সঙ্গে কেক কাটলেন।

জন্মদিন উপলক্ষে অঘোষিত নিয়ম হয়ে ধরা দিয়েছে নিজের রেস্তোরাঁয় মধ্যরাতে জমিয়ে উদ্‌যাপন। সেখানে রাতভর চলে খাওয়াদাওয়া, হই হুল্লোড়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। সেখানে নায়কের সঙ্গে উপস্থিত থাকেন কাছের মানুষজনেরা।

নিজের ‘বিশেষ মানুষ’-এর জন্মদিন তাই বান্ধবী রুক্মিণীর আয়োজনটা থাকে বরাবরই ভিন্ন। চমক উপহার দিতে পছন্দ করেন প্রিয়জনকে। এবারও করলেন, শহরের শপিং মলের বাইরে বড় বড় অক্ষরে লিখলেন, ‘শুভ জন্মদিন দেব। ভালোবাসা।’ এতটুকুতেই থেমে যাবার পাত্রী নন রুক্মিণী। প্রিয় মানুষটির জন্য তার আবেগের ঢল আজ বাধভাঙা। তাইতো মাঝরাতে রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠলেন। এ যাত্রায় তাকে সঙ্গ দিলেন পরিচালক রাজা চন্দ ও তার সহধর্মিণী অভিনেত্রী পিয়ান সরকার এবং অন্যরাও।

দিন দুয়েক আগে মুক্তি পেয়েছে নতুন ছবি ‘প্রজাপতি’। এতে সহশিল্পী হিসেবে পেয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে। বাবা-ছেলের গল্পে আবর্তিত হয়েছে সিনেমার চিত্রনাট্য। নন্দনে ছবিটি মুক্তি পায়নি বলে আক্ষেপ ছিল দেবের। তবে সেটা ঘুচল দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে। এবার নবদ্যোমে শুরু করবেন ‘বাঘাযতীন’র কাজ।

সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin