বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে “শামা ওবায়েদ 

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দারপ্রান্তে। এ সরকারের পতন না ঘটানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না।  অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতার চোদ্দ বছরের চুরির ভর্তুকি বাংলাদেশের জনগণ কেনো দিবে?

সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে  বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দার জুঙ্গুরদিতে বিএনপি আয়োজিত ১০ দফা দাবির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ এসময় আরো বলেন, ‘এ সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বল্পআয়ের মানুষেরা দু বেলা খেতে পারছে না। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই এ সরকারকে আর সময় দেওয়া যাবে না।’

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin