মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে: দুদক সচিব

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:  দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, যা নিয়ন্ত্রণে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন।সোমবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। খোরশেদা ইয়াসমীন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন দুদক সচিব। পরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুদকের মহাপরিচালক ও পরিচালকসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।পাশাপাশি দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin