শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘দেশে চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব পড়বে’

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ২:০৩ অপরাহ্ন

শুধু তথ্যপ্রযুক্তিতে নয়, দেশের সব জায়গায় চতুর্থ শিল্পবিপ্লব প্রভাব ফেলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বর্তমানে এটিই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সম্মেলনই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। বুধবার (১৫ মার্চ) বিকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চতুর্থ শিল্পবিপ্লবে দক্ষতা শীর্ষক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার দেখানো সেই পথ ধরে শেখ হাসিনা সেই স্বপ্নের দেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সরকার ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি থেকে উন্নীত হয়েছে। প্রযুক্তিতেও আমাদের আমূল পরিবর্তন হয়েছে। ফলে দেশ নতুন এক পৃথিবীতে প্রবেশ করেছে। আমরা একসঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাব। সেই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনে সবাইকে মনোযোগী হতে হবে। সম্মেলনে চতুর্থ শিল্পবিপ্লব কী, আগামী দিনে এর কী প্রভাব পড়বে, এর ব্যাপ্তিসহ দিকনির্দেশনা তুলে ধরা হয়। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin