বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে চোরাই গরু উদ্ধার

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর  ইউনিয়নে গত দুই মাসে  ২০ টির অধিক গরু চুরি হয়েছে।  গত সোমবার রাতে দৌলতখালী গ্রামের মৃত নুরুল সরদারের ছেলে পেয়ার সরদারের  ২ লক্ষাধিক টাকা দামের একটি গাভি গরু চুরি হয়েছে।  এ বিষয়ে দৌলতপুর থানায় পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলমের এর নির্দেশনায় আমার নেতৃত্বে সোমবার দিনগত ভোর রাতে এস আই আবু জাফর সঙ্গীত অফিসার নিয়ে  অবৈধ অস্ত্র,   মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করাকালীন সময়ে ভোর রাতে  হোসেনাবাদ এলাকায় পৌঁছালে সন্দেহজনক গতিতে একটি ট্রাক আসতে দেখলে ট্রাকের গতি রোধ করার চেষ্টা করে।  ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করে ড্রাইভার । এ সময় ধাওয়া দিয়ে ট্রাকটি থামিয়ে চোরাই গরু সহ ২ জনকে আটক করে।তার দেওয়া তথ্য মতে দৌলতখালী গ্রামের কালু নামে এক চোরকে আটক করা হয়েছে ।তিনি আর বলেন সকল চোরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে গরু চুরির সাথে সম্পৃক্ত থাকলে সে যত বড় লোক হোকনা  কেন তাকে ছাড় দেওয়া হবে না।তাদের নামে চুরি আইনে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।  উল্লেখ্য গত ২ মাসে সদর ইউনিয়ন গত দুই মাসে চুরি হয়েছে  দৌলতখালী সরদার পাড়ার  রাহাতুলের গরু , মজিরউদ্দিনের গরু , মাহাতাব উদ্দিনের ছেলে সিদ্দিকের গরু, হাজি পাড়ার আনারুলের গরু, দাড়ের  পাড়ার জালাল উদ্দীনের গরু, আমাদুল হকের গরু,  চৌধুরী পাড়ার আসলাম উদ্দিনের গরু , গড়বাড়িয়া গ্রামের ইনদাদুল হক ও তার ভাই এর গরু,হাকিমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হকের গরু  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin