শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন হুমকির মুখে নদী রক্ষা বাঁধ 

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩:১৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয় জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের কোলদিয়াড়, মাজদিয়াড়সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন পদ্মা নদী থেকে অবাধে অবৈধভাবে বালি উত্তোলন করছেন এক সময়ের চরাঞ্চলের ত্রাস সন্ত্রাসী বাহিনীর প্রধান লালচাঁদের সেকেন্ড ইন কমান্ড উজ্জ্বল সর্দার ও তার লোকজন। ফলে হুমকির মুখে রয়েছে ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইন, নির্মাণাধীন নদীরক্ষা বাঁধ ও নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার আওতায় ২০২২-২৩ অর্থবছরে বিনা টেন্ডারে ১০টি স্থানে ৪২ মিটার করে নদীরক্ষা বাঁধ নির্মাণের জন্য জিও ব্যাগ ও জিও টিউব নদীতে ফেলার বরাদ্দ দেয়। এইসব জিও ব্যাগ ও জিও টিউবে বালি ভরা হচ্ছে উত্তোলন করা বালি দিয়ে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ’র প্রচেষ্টায় ২০২২-২৩ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ১ কিলোমিটার নদী রক্ষা বাঁধের সংস্কার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স। যার সাব-ঠিকাদার হিসেবে কাজটি করছেন উজ্জ্বল সর্দার।  এ ছাড়াও প্রতিদিন লাখ লাখ টাকার শত শত ট্রলি বালি অবৈধ ভাবে উত্তোলন করে তা বিক্রি করা হচ্ছে। রাজনৈতিকভাবে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হওয়ার কারণে প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ তার কাছে জিম্মি অবস্থায় রয়েছে। ফলে উজ্জ্বল সর্দারের এমন অবৈধ কর্মকাণ্ডে মুখ বুঝে সহ্য করছেন।  মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলমসহ কোলদিয়াড় এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে উজ্জ্বল সর্দার দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin