সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে ফেনসিডিল ব্যবসায়ী আটক

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ মো. ইসমত (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাত ১০.৫০ মিনিটে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত লোকমান খানের ছেলে।

২৪ এপ্রিল, সোমবার বিকেল ৫.৪৫ মিনিটে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে অভিযান চালায়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. ইসমতকে আটক করে। উদ্ধার করা মাদকের মূল্য ৮০ হাজার টাকা নির্ধারণ করে এবং আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin