শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে লালচাঁদ বাহিনীর গুলি বর্ষণে আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ৩৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:০৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে আফজাল হোসেন নামে এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে গুলি বর্ষণ করেছে এক সময়ের ত্রাস লালচাঁদ বাহিনীর সদস্যরা। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় ঘটনা ঘটে। আফজাল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত সাড়ে ৭ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং এক সময়ের ত্রাস লালচাঁদ বাহিনীর সদস্য রওশন সহ ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী আফজাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে এসে নাম ধরে গালাগাল দিতে থাকে। ওই সময় বাড়িতে আফজাল হোসেন না থাকায় তার মেয়ে সাদিয়া সুলতানা বাড়ি থেকে বের হয়ে আব্বু নেই বলে জানালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষন করে। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গুলির শব্দ শুনে এলাকাবাসী জাতীয় সেবা ৯৯৯ ফোন করে পুলিশকে অবহিত করলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানা একটি এজাহার দায়ের করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইননগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin