মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব

Reporter Name / ২৪৭ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ১:৫১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতপুর চন্দনা পাড়াস্থ বিদ্যালয় চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর জব্বার।
এসময় দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মজনুল কবির পান্না, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ স্থানীয় সুধীজন ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। তীব্র শীত উপেক্ষা করে অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শীতের নানান রকম পিঠা-পুলি তৈরী করে বিদ্যালয় চত্বরে সাজিয়ে শীতের পিঠা উৎসবে অংশ নেয়।
দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসবে পরিদর্শনে গিয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর জব্বার প্রতিবন্ধকতা ও প্রতিকুলতা থাকা সত্বেও বিভিন্ন ধরণের পিঠার আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান এবং এ ধরণের আয়োজনের জন্য তাদের উৎসাহও দেন। পরে তিনি দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin