শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুর সীমান্তে লাখ টাকার পিস্তল ও গুলি উদ্ধার

Reporter Name / ৩৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:১৯ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে লাখ টাকার পিস্তল ও গুলি উদ্ধার।

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে লাখ টাকার ২টি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ১৫৫/১-এস সীমান্ত পিলার হতে ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা অস্ত্রের মূল্য ২ লাখ টাকা নির্ধারণ করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin