শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নতুন কমিটি গঠন ছাড়াই যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন  ‌

Reporter Name / ৪২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ২:৫২ অপরাহ্ন

 ‌

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ১৭ নভেম্বর বেলা ১২ টায় বাজিতপুর উপজেলা ডাক বাংলোর মাঠে  ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসূল দৌলত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর – নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। সম্মেলনে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন- অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা কাজী মাজহারুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এক কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা থাকলেও পরবর্তীতে নেতাকর্মীদের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় শেষ পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয় নাই। এমতাবস্থায়  যুবলীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের জন্য বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এর উপর দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin