শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নতুন করে মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন  ডেস্ক: / ১৩৬ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫:৪১ পূর্বাহ্ন

নতুন করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। তাদের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যুক্ত দুই ব্যক্তি এবং ছয়টি সংস্থার উপর আরোপ করা হয়েছে।

এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে জঙ্গিবিমানের জ্বালানি সরবরাহ করা এবং তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে বলে অভিযোগ করেছে মার্কিন ট্রেজারি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা চলছে।

বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। গঠিত হয়েছে জান্তাবিরোধী সরকার এবং প্রতিরোধ বাহিনী। রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার পর জান্তা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin