বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নতুন মহামারি আসবেই, প্রস্তুতি রাখতে হবে: গিলবার্ট

Reporter Name / ২৫০ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৬:৪৫ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনাভাইরাস এখনো চলমান। এরমধ্যে নতুন মহামারীর বিষয়ে সতর্ক করলেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সহ-আবিষ্কারক সারাহ গিলবার্ট। শনিবার ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনের এক অধিবেশনে এই সতর্কবার্তা দেন তিনি। এ ছাড়াও করোনার টিকা আবিষ্কার ও উৎপাদনের পেছনের গল্প শোনান সারাহ গিলবার্ট।

‘সায়েন্স ভেক্সার্স’ শীর্ষক অধিবেশনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের এই অধ্যাপকের কাছে নতুন মহামারির ঝুঁকি আছে কিনা এক প্রশ্নের জবাবে সারাহ গিলবার্ট বলেন, ‘মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্য দুঃখিত। কিন্তু সব সময়ই আরেকটি মহামারী হতে পারে। আমাদের যতটা পারা যায় প্রস্তুত থাকতে হবে। যাতে করে যখন মহামারী আসবে, তখন আমরা যেন ভালোমত এটাকে মোকাবিলা করতে পারি। নতুন ভাইরাস আসার আগেই সেটিকে বন্ধ করতে হবে। তাহলে বিশ্ব অর্থনীতি অনেক অর্থের ক্ষতি থেকে রক্ষা পাবে। তেমন চেষ্টা করাটাই হবে সত্যিকার অর্থে উপকারী।

আসন্ন মহামারি মোকাবিলার প্রস্তুতির পরামর্শ দিয়ে সারাহ গিলবার্ট বলেন, ‘যেসব ভাইরাসের টিকা আছে, সেগুলো পর্যাপ্ত উৎপাদন করে মজুত রাখতে হবে। এমন পদ্ধতি ঠিক করে রাখা যাতে নতুন ভাইরাস দেখা দিলে সেগুলো পর্যবেক্ষণের এবং দ্রুত সময়ে টিকার ব্যবস্থা করা যায়।

এই টিকা আবিষ্কারক আরও বলেন, ‘বিভিন্ন ধরনের ভাইরাসের জন্য টিকা আবিষ্কার করে রাখতে হবে। যাতে আমরা সহজে বুঝে নিতে পারি, কোনটাকে কাজে লাগানো যায়। আমরা ২০২০ সালে জানতাম যে, কী হতে যাচ্ছে এবং আমাদের অধীর আগ্রহে নিয়ে বসে থাকতে হয়েছে ফলাফল কী আসবে তার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin