রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নরসিংদীতে টেঁটাযুদ্ধে নিহত ২

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুরে সালাম ও সামসু মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিন মিয়া (২০) ও বাশার (৩০)। তবে, তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও সামসু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে, গত রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শুক্রবার ভোরে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘‘সালাম ও সামসু মেম্বার লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin