শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৬০

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ২:১১ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক: নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তারা সোমবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানান। এএফপির বরাতে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী কয়েক বছর ধরে ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় জর্জরিত অঞ্চলটিতে প্রাথমিকভাবে ১৬ জনের প্রাণহানির খবর জানিয়েছিল। তা থেকে বেড়ে এখন ১৬০ জনে দাঁড়ালো।প্লাটিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ এএফপিকে বলেন, শনিবার থেকে শুরু হওয়া বিরোধ সোমবার সকাল পর্যন্ত ছিল। এতে ১১৩ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এ অঞ্চলে সামরিক গ্যাং স্থানীয়ভাবে দস্যু নামে পরিচিত। ২০টির মতো ভিন্ন গোষ্ঠীর ওপর এরা সু-সমন্বিত হামলা চালায় এবং তাদের ওপর নির্যাতন করে। তাদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়, বলেন তিনি।

কাসাহ বলেন, আমরা ৩০০ জনের মতো লোককে আহত অবস্থায় পাই। তাদের বোকোস, জোস ও বারকিন লাদির হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয় রেডক্রস বোকো অঞ্চলে প্রাথমিকভাবে ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।রাজ্য সংসদের সদস্য ডিকসন কোলম বলেন, বারকিন লাদি অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি এ হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীকে দ্রুত কাজ করার আহ্বান জানান। রোববার প্লাটিয়াউ রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং এ সহিংসতার নিন্দা জানান এবং এ সহিংসতাকে বর্বর, নৃশংস এবং অন্যায় বলে আখ্যা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin