শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নান্দাইলে ছাত্র-জনতার বিজয় মিছিল

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন

মোঃ মোখলেছুর রহমান নান্দাইল ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে হাজার হাজার ছাত্র জনতার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।৬ আগষ্ট সকাল ১০ টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বার বার কারা নির্যাতিত নেতা, আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা সদরে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার বিএনপি দলীয় নেতাকর্মী ও ছাত্র-জনতা। সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে বিজয়ের উল্লাস করতে করতে উপজেলা সদরে অবস্থিত সাবেক পৌর মেয়র পিকুলের বাসভবনের সামনে জমায়েত হতে থাকে নেতাকর্মী ও ছাত্র-জনতা। সেখানে নেতাকর্মীরা দীর্ঘদিনের জমানো ক্ষোভ ও আবেগ বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেন। এরপর বিশাল মিছিলটি উপজেলা সদরের মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় তার বাসভবনের সামনে শেষ হয়। বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে আজিজুল ইসলাম পিকুল বলেন, ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বন্দীর দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। এর আগে বিগত আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীবৃন্দ ও ছাত্র-জনতা। সমাবেশে ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin