শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধে বিজিবির সেমিনার

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনাঃ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) ব্যবস্থাপনায় তাদের নিজস্ব হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী সেমিনারে সীমান্ত পথে নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে করণীয় সংক্রান্ত আলোচনা হয়। এতে বিজিবির বৃহত্তর ময়মনসিংহ সেক্টরসহ অধীনস্থ সব ব্যাটালিয়ন থেকে জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির ৩০ জন অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রউফ।এ সময় নেত্রকোনার সীমান্ত এলাকায় নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রদর্শন করে প্রশিক্ষণার্থীদের তা নিরোধকল্পে অবহিত করা হয়।

প্রধান অতিথি হিসেবে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তিনি সেমিনারে অংশগ্রহণকারী সীমান্তের ১৫টি বিওপির সর্বমোট ৯২.৬০ কিলোমিটার দায়িত্বপূর্ণ নেত্রকোনা জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা, ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, চোরাচালান এবং নারী, শিশু ও মানব পাচার বন্ধে বিজিবির কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। এ ছাড়া ভবিষ্যতে নেত্রকোনাসহ অন্যান্য সীমান্তে এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin