শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নেত্রকোনায়
সদাগরপাড়া যুব সংঘের উদ্যোগে সাদামাটি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ (২২ মে) সোমবার বিকেলে পৌর শহরের আনন্দ বাজার এলাকার সওদাগরপাড়া সাদামাটি মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫০ মিনিটের খেলায় ০-০ গোলে ড্র হলেও পরে ট্রাইবেকারে রাইসা মনি একাদশ নাগড়া স্পোর্টিং ক্লাবকে ১ গোলে পরাজিত করে সাংবাদিক আব্দুর রহমানের দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক ছাত্রলীগ নেতা মাহ্ফুজুল ইসলাম লিংকন।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগড়া যুব সংঘের শাহরিয়ার রহমান সাঈদ, আরিফ, তন্ময়সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ।

উক্ত ফাইনাল খেলাটি পরিচালনা করেন রুহুল আমিন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি আকর্ষণীয় ট্রফি।

ফুটবল টুর্নামেন্ট অংশ নেওয়া বিজয়ীদলের অধিনায়ক আব্দুর রহমান জানায়, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে প্রাণঘাতী মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই আমাদের বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করা উচিত। আর এই টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ঝগড়া বিবাদ হয়নি। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin