মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনার মদনে কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ২:৪৭ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোনার মদন থানার পুলিশ কৃষক সেজে মোঃ মাসুদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন। আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের সামনের হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ মিয়া শাহপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ মিয়ার বিরুদ্ধে ২০২১ সালের জুন মাসে নিয়মিত মাদক মামলা হয়।ওই মামলায় আদালত ৬ মাসের সাজা প্রদান করে। ২০২২ সালের ১৯ ডিসেম্বর মাসুদ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।সাজা হওয়ার পর থেকে মাসুদ মিয়া হাওরের মধ্যে বসবাস শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এস আই মোশারফ হোসেন ফরাজী শনিবার সকালে কৃষক সেজে ওই হাওরে কাজে যায়। কিছুক্ষণ কৃষি কাজ করার পর মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে দুপুরে নেত্রকোনার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া হাওরে বসবাস করছে খবর পেয়ে পুলিশ কৃষক সেজে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin