বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় গরু জবাই করে বিশ্বকাপ উম্মাদনা

Reporter Name / ২৪৩ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:১৪ অপরাহ্ন

আব্দুর রহমান, নেত্রকোনাঃ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা জয়ী হওয়ায় নেত্রকোনার আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই। আজ (২৩ ডিসেম্বর) শুক্রবার জুম্মার নামাজের পর আর্জেন্টিনা সমর্থক সহ স্থানীয় সকলকেই লাখ টাকার গরু জবাই করে বিরানি খাওয়ালেন আর্জেন্টিনার কঠিন সমর্থক বিশিষ্ট ঠিকাদার মোকশেদুল মোরশেদ। মোকশেদুল মোরশেদের ছেলে বলেন, আমার বাবা বিশ্বকাপ শুরু হওয়ার সময় বলেছিলেন যদি আর্জেন্টিনা ফাইনাল জয়ী হয় তাহলে সবাইকে একটা গরু খাওয়াবে তাই আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিরানি রান্না করে সবাইকে খাওয়ানো হয় । এবং এই সময় নেত্রকোনার ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী বলেন, আমিও একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিবে এটা আমরা আগে থেকেই জানতাম কারণ তাদের খেলার মান খুবই ভালো ছিলো, মোকসেদুল মোরশেদ ভাই আর্জেন্টিনা দল কে মন থেকে ভালোবাসে এবং একজন কঠিন সমর্থক, উনি শুধু গরু খাওয়াইয়া শান্ত নয় তিনি ঘোষণা দিয়েছেন যদি আগামী বিশ্বকাপে আবারো আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে তাহলে সবাইকে সৌদি আরব থেকে উট এনে সবাইকে খাওয়াবে। মোকশেদুল মোর্শেদ এর ছোট ছেলে মনিরুল মোর্শেদ অমি বলেন আব্বু আর্জেন্টিনা দলকে খুবই ভালোবাসে আব্বু বলেছিল আর্জেন্টিনা এবার ফাইনাল নিলে সবাইকে গরু খাওয়াবে আব্বু তার কথা রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin