শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী

Reporter Name / ১৭২ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোনায় বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১ টায় দিকে জেলা শহরের বনুয়াপাড়া আবু আব্বাস কলেজের সামনের সড়কে নেত্রকোণা জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষকলীগের সভাপতি সালাহ্ উদ্দিন খান মিল্কী প্রমূখ। প্রধান অতিথি জেরিন খান বলেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার অধীনে দেশের জনগন আর কোন প্রহসনের নির্বাচন করতে দেবে না। তিনি অবিলম্বে ১০ দফা দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও দেশ বিদেশে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin