শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ২৮৭ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ২:৪৪ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে আজ(৩১ ডিসেম্বর) শনিবার বিকালে পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিজিজি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি, বিজ্ঞ পিপি, এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোঃ নূরুল আমিন, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সায়েদুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সম্পাদক শ্রী নির্মল কুমার দাস, উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin