শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পদত্যাগ করলেন এমপি হারুন

Reporter Name / ২৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭:২৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জি এম সিরাজ। এর মধ্য দিয়ে বিএনপির সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।

এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

 তবে বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। ওই দিন রাতেই বিএনপির সংসদ সদস্যদের ছয়টি সংসদীয় আসনশূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin