মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের উত্তর না দেখানো কে কেন্দ্র করে মারধর 

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন

কাওসার হামিদ, তালতলী(বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের উত্তর না দেখানো কে কেন্দ্র করে এক শিক্ষার্থী কে মারধর করা অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২৭ মে)দুপুরে তালতলী মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাশে পুরানো হাসপাতালের ভেতরে ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার তালতলী মডেল মাধমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরিক্ষা চলছিলো। এতে ঐ উপজেলার নয়া ভাইজোড়া বিএন এ মাধ্যমিক বিদ্যালয়ের ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিছু অংশ ৫ নং কক্ষে পরিক্ষা দিচ্ছিলেন। পাশাপাশি সিটে নয়া ভাইজোড়া বিএন এ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জাহিদুল ও তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হাফিজুল ইসলাম পরিক্ষা দেয়। প্রতিদিনের মতোই হাফিজুল ইসলাম জাহিদুলের পরিক্ষার খাতা দেখে উত্তর লিখতো। আজকের  ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় জাহিদুল ঐ হাফিজুলকে উত্তর পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। পরিক্ষা শেষে জাহিদুলকে হাফিজুলসহ ৬/৭ জন বহিরাগত কেন্দ্রের পাশেই পুরানো হাসপাতালের ভেতরে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে ডাক চিৎকার শুনে স্থানীয়া জাহিদুল কে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
এ ব্যাপারে জাহিদুলের বাবা জাকির খান বলেন, আমার ছেলে জাহিদুল তালতলী মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষের একজন পরীক্ষার্থী। উক্ত কক্ষের আরেক পরীক্ষার্থী হাফিজুল প্রায় প্রত্যেক পরীক্ষার দিনই আমার ছেলের উত্তর পত্র দেখে দেখে লিখে। কিন্তু আজ জাহিদুল উত্তর না দেখালে পরীক্ষা শেষে হাফিজুল তার দলবল নিয়ে জাহিদুলকে মারধর করেছে। আমি এর বিচার চাই।
নয়া ভাইজোড়া বি এন এ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ঘটনা অত্যন্ত দুঃখজনক, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তালতলী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব পরিমল চন্দ্র সরকার বলেন, আমি ঘটনা শুনেছি, আমার কাছে জাহিদুল কে নিয়ে আসলে আমি তাদেরকে চিকিৎসা সহ আইনের আশ্রয় নিতে বলি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মারধরের বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin