মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯

Reporter Name / ৩৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:৩৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক  ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে নয় শ্রমিক নিহত ও আরও চার জন আহত হয়েছে। বুধবার প্রদেশটির কোহাট বিভাগের ওরাকজাই জেলার একটি খনিতে এ বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ডন ডটকম। ওরাকজাইয়ের জেলা কমিশনার আদনান ফরিদ জানান, ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন, বিস্ফোরণের পর তারা সবাই আটকা পড়েন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী কর্মকর্তারা, স্থানীয় স্বেচ্ছাসেবীরা ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ শুরু করে এবং নয় শ্রমিকের মৃতদেহ বের করে আনে। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

কোহাটের বিভাগীয় কমিশনার মেহমুদ আসলাম ওয়াজির তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়িত্বে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কমিশনার মেহমুদ বলেছেন, “প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, খনিটির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে।”

ওরাকজাই জেলা পুলিশ প্রধান নাজির খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, খনি উন্নয়ন অধীদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের পর ‘খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে’ বলে জানিয়েছে।

এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন ওরাকজাই জেলায় বেশ কয়েকটি কয়লা খনি আছে। ভূগর্ভে সঞ্চিত গ্যাসের কারণে এসব খনিতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin