মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: নিহত বেড়ে ৯২

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর পেশোয়ারের পুলিশ লাইন এলাকার একটি মসজিদের ভেতরে নামাজ চলা সময়ে শক্তিশালী আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় ৯২ জন নিহত এবং ১৫৭ শতাধিক আহত হয়েছেন।

এ হামলার পর পেশোয়ারের সব হাসপাতালে চিকিৎসা জরুরি অবস্থা জারি করা হয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।  পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হামলায় বিধ্বস্ত মসজিদটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পেশোয়ারজুড়ে হাসপাতালে চিকিৎসা জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া রেড জোনমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আত্মঘাতী ওই হামলাকারী জোহর নামাজ চলাকালে প্রথম সারিতে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটায়। এতে কয়েক ডজন মুসল্লি আহন হন। তাদের পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালটির এক মুখপাত্র বলেছেন, এখনো আহতদের হাসপাতালে আনা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের জন্য রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে, হামলার পরপরই খাইবার পাখতুনখোয়ার অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশোয়ারের সব হাসপাতালে চিকিৎসা জরুরি অবস্থা জারি করেছেন। এ ছাড়া উদ্ধারকারী সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: জিও নিউজ, ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin