শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পুলিশ হত্যা মামলায় মডেল অধরা গ্রেপ্তার

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মডেল ও অভিনেত্রী সুহাসিনী অধরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অধরার প্রকৃত নাম ফজিলাতুন্নেছা রিয়া। অধরা পরিচয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন রিয়া। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের বাসা থেকে রিয়া ওরফে অধরাকে গ্রেপ্তার করা হয়। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির করা হবে।

র‌্যাব জানায়, রিয়া ওরফে অধরার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। ২০১৩ সালে রাজধানীর শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবিরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন রিয়া। এ হত্যাকাণ্ডের পর রিয়া নিজেকে বাঁচাতে মডেল ও অভিনেত্রী বনে যান। গত ১০ বছরে সুহাসিনী অধরা নামে সব কাগজপত্র পরিবর্তন করেন তিনি। ওই হত্যা মামলায় রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin