মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রতিটি পণ্যের দাম দ্বিগুন কিন্তু আয় বাড়েনি:মোমিন মেহেদী

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

প্রতিটি পণ্যের দাম দ্বিগুন কিন্তু আয় বাড়েনি : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশে সরকারি দল, আমজনতা আজ নূন আনতে গেলে পান্তা ফুরোয়, কারণ তাদের তুলনায় প্রতিটি পণ্যের দাম দ্বিগুন কিন্তু আয় বাড়েনি। এসব নিয়ে তারা তেমন কথা বলে না, কারণ সাবেক বিরোধী দল আর এই সব দলের যুগপৎ আন্দোলনকারী রাজনীতিক-সচিব-আমলা ব্যতিত সবাই ভালো আছে।

১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি জরুরী’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান চন্দন চন্দ্র সেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকধারার আহবায়ক সেলিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, চাকুরি করে না, ব্যবসা করে না কিন্তু দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছে একটা শ্রেণি, এরা রাজনীতিকে কলুষিত করছে কখনো ক্ষমতাসীনদেরকে ‘মা’ ডেকে আবার কখনো সাবেক ক্ষমতাসীনদেরকে ‘মা’ বা ভাই ডেকে। যুগপৎ আন্দোলনের নামে একটি শ্রেণী দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনতে চায়; আরেকটি শ্রেণি জোট বা মোর্চা করে আরেকটি দুর্নীতিবাজচক্রকে ক্ষমতায় রাখতে চায়।  এরা রাজনৈতিক কালোচক্র; এদেরকে চিহ্নিত করে ‘না’ বলার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত রাজপথে আছে, আগামীতেও থাকবে। বাংলাদেশকে কোন দুষ্টুচক্রের হাতে-পরিবারতন্ত্রের হাতে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin