শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রথম ম্যাচেই সাকিবের পেশোয়ারের জয়

Reporter Name / ২৩২ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

বিপিএল থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল বরিশাল ফরচুন। এতে কিছুটা সময় পেয়েছেন তিনি। এই সুযোগে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের হয়ে চুক্তি সারেন তিনি। পেশোয়ার জালমিতে খেলতে দুপুরে পাকিস্তানে যানি সাকিব। রাতেই নেমে পড়েন মাঠে। প্রথম ম্যাচে দলের জয়ে বলার মতো ভূমিকা রাখতে পারেননি তিনি।

দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের থ্রিলারে করাচিকে ২ রানে হারিয়েছে পেশোয়ার। আগে ব্যাট করতে নেমে পেশোয়ারকে বড় স্কোর এনে দেন অধিনায়ক বাবর আজম ও ইংলিশ ব্যাটসম্যান টম কোহলার-ক্যাডমো। ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেন কোহলার-ক্যাডমোর। আর বাবর ৪৬ বলে করেন ৬৮ রান। দুজনের ১৩৯ রানের জুটিতে ১৯৯ রান করে পেশোয়ার। দুই বল বাকি থাকতে ব্যাট করতে নামেন সাকিব। ১ বলে করেন ১ রান।

জবাবে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে খেই হারায় করাচি। কিন্তু শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিমের ৭৪ বলে ১৩১ রানের জুটিতে ম্যাচে ফেরে করাচি। ৫২ রানে মালিক আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ইমাদের ৪৭ বলে ৮০ রানের ইনিংসও জেতাতে পারেনি করাচিকে। বল হাতে বিবর্ণ ছিলেন সাকিব; ৩ ওভার বোলিং করে দেন ৩২ রান। এর আগে সবশেষ ২০১৭ সালে পেশোয়ারের জার্সিতে পিএসএলে খেলেছেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin