বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান মদ উদ্ধার বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট চেকের মামলায় গরিব মানুষকে হয়রানির অভিযোগ, কাচারী ঘিরে দালালচক্র সক্রি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন ডিএসসিসিতে গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে ২৫ সদস্যের অফিসার্স এসোসিয়েশনের সূচনা ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রেমিকাকে নিয়ে কোথায় উড়াল দিলেন হৃতিক!

Reporter Name / ৩৩৫ Time View
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৭:৩০ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বলিউডের আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন ও সাবা আজাদ। বলিপাড়ায় তাদের প্রেমকাহিনি সবারই জানা। প্রায়ই নানান অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদেরকে। এবার প্রেমিকাকে নিয়ে অবসর যাপনে উড়াল দিলেন হৃতিক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে এই প্রেমিক যুগলকে। এ সময় তাদের সঙ্গে ছিলেন হৃতিকের দুই পুত্র রেহান ও রিদান। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন হৃতিক-সাবা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হৃতিকের পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও তার ওপরে জ্যাকেট। সঙ্গে হালকা হলুদ-বাদামি রঙের ট্রাউজার এবং মাথায় একটি ক্যাপ পরেছেন তিনি। আর হালকা সবুজ রঙের কো-অর্ডস পরেছেন সাবা।

জানা গেছে, প্রেমিকা সাবা এবং দুই ছেলেকে নিয়ে ক্রিসমাসের ছুটি কাটাতে কোথাও ঘুরতে যাচ্ছেন হৃতিক। তবে তারা কোথায় গিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, কয়েক মাস গুঞ্জন উঠেছিল, প্রেমিকা সাবাকে শত কোটি রুপি মূল্যে ডুপ্লেক্স ফ্ল্যাট উঠবেন হৃতিক। আর নতুন সেই বাড়িতে সংসার শুরু করবেন এই প্রেমিক যুগল।

খবর: হিন্দুস্তান টাইম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin